সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বনশ্রীতে শিশু হত্যার অভিযোগে আটক মা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০১, | ০৯:৪৮:৫৩ |

রাজধানীর বনশ্রী এলাকায় ‘দাম্পত্য কলহের জেরে’ সাড়ে তিন বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগে তার মা তসনিম চৌধুরী ছোঁয়াকে আটক করেছে পুলিশ।

মায়ের মারধরে আহত আয়না নুর ইসলাম নামের ওই শিশুটিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শুক্রবার মাঝরাতের দিকে।

খিলগাঁও থানার এসআই গোলজার হোসেন জানিয়েছেন শুক্রবার (৩১ জানয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

এসআই হোসেন বলেন, “নিহত শিশুর মুখমন্ডল, মাথা, চোখের নিচে ও বুকে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।”

আয়নার বাবা এসএম আতিকুল ইসলাম ও মা তসনিম চৌধুরী ছোঁয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ‘দাম্পত্য কলহ’ চলছিল বলে জানিয়েছেন ওসি হোসেন।

আতিকুর ইসলাম সিদ্ধেশ্বরীতে থাকেন আর ছোঁয়া তার দুই ছেলেমেয়েকে নিয়ে দক্ষিণ বনশ্রী এল ব্লকের ১২ নম্বর সড়কের একটি বাসায় থাকতেন।

ওসি হোসেন জানিয়েছেন প্রাথমিকভাবে পুলিশ জেনেছে স্বামীর সঙ্গে কলহের জেরে ছোঁয়া তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে ও ছয় মাস বয়সী ছেলেকে মারধর করেন। পরে অচেতন অবস্থায় মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মায়ের মারধরে ছয় মাস বয়সী আহত ছেলেটিকেও ঢাকা মেডিকেলে রেখে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

এসআই হোসেন বলেন, “এই ঘটনায় শিশুটির মা তসনিম চৌধুরী ছোয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দাম্পত্য কলহের বাইরে অন্য কোনও কারন রয়েছে কী না তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।”

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..