সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

আজ পয়লা বৈশাখ, নববর্ষে উৎসবের রঙে রঙিন দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-১৪, | ০৯:৪৬:২০ |

আজ পয়লা বৈশাখ। ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন। বৈশাখ বরণে বর্ণিল উৎসবে মেতেছে দেশ। ভোরের আলো রাঙিয়ে দিয়েছে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। পয়লা বৈশাখ বাঙালির জীবনে শুধু নতুন বছরের শুরুই নয়, এদিনে জীর্ণ-পুরোনোকে ছুড়ে ফেলে নতুনের আবাহন করে বাঙালি।

নতুন বছরকে বরণ করে নিতে বরাবরের মতো এবারও প্রস্তুত বাংলাদেশ। বর্ষবরণ উপলক্ষে বাঙালি ছাড়াও বিভিন্ন জাতিসত্তা মাতে তাদের নিজেদের উৎসবে। এবার তাই সরকারিভাবেই বর্ষবরণের আয়োজনে যুক্ত হয়েছে অন্য জাতিসত্তাগুলোও।

রাজধানীসহ দেশজুড়ে চলছে বর্ষবরণের আয়োজন। বাংলা নববর্ষ উদযাপনে নানা কর্মসূচি নিয়েছে সরকার। রমনার বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে ছায়ানট।

দিনটি সরকারি ছুটির দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। ছায়ানট ভোরে রমনার বটমূলে ‘এসো, এসো, এসো হে বৈশাখ’—এই আগমনী গানে নতুন বছরকে আবাহন করবে।

এ ছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্রোন শোসহ নানা আয়োজন করেছে। বাংলা একাডেমিতে চলবে কারুপণ্যের মেলা। সুরের ধারা, উদীচী শিল্পীগোষ্ঠী, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যসহ নানা সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান পয়লা বৈশাখে নানা আয়োজন করেছে। তাতে মিলবে বাঙালি লোক পরিবেশনার সুর। বাংলা নববর্ষে সব কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানা) উন্নত মানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হবে।

দিনটি ঘিরে নানা অনুষ্ঠান থাকছে শিল্পকলা একাডেমির উদ্যোগেও। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দেশের সব জেলা, উপজেলায় বৈশাখী র‍্যালির আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...