সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

জুনিয়র অফিসার নেবে পূবালী ব্যাংক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-৩১, | ০৯:৪২:৪৫ |

পূবালী ব্যাংক পিএলসি ‘জুনিয়র অফিসার (আইন)’ পদে ২০ জন কর্মকর্তা নিয়োগ দেবে। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদের নাম: জুনিয়র অফিসার (আইন)

পদসংখ্যা: ২০ জন

 

আবেদনের শর্তাবলি: আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলএমসহ এলএলবি (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০ (৫.০০-এর মধ্যে) এবং স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা আইনজীবী হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বার কাউন্সিলের এনরোলমেন্ট সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

নির্বাচিতদের দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনা, চুক্তিপত্র খসড়া ও ভোটিং, সম্পত্তির কাগজ যাচাইসহ বিভিন্ন আইনি কাজে নিয়োজিত করা হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩৪ বছর (৩১ জুলাই ২০২৫ অনুযায়ী)। নিয়োগপ্রাপ্তদের কমপক্ষে পাঁচ বছর চাকরির অঙ্গীকার দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..