সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

আম বয়ানে বিশ্ব ইজতেমা শুরু : ‘আল্লাহর হক আদায় না করাই সব অশান্তির মূল’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-৩০, | ০৯:২৭:২৭ |

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত শুরু হয়েছে। বয়ানের অনুবাদ করছেন বাংলাদেশি মাওলানা জুবায়ের।

তাবলিগ জামাতের শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে জানান, বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। শুক্রবার (আজ ৩১ জানুয়ারি) বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। শুক্রবার সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। এরপর অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। এতে ইমামতি করবেন মাওলানা জুবায়ের।

ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করবেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। দুই ধাপের আখেরি মোনাজাত হবে যথাক্রমে আগামী ২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি।

এদিকে ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে বুধবার থেকেই ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। বৃহস্পতিবার বাস, ট্রাক, পিকআপ ভ্যান করে ময়দানে আসছেন মুসল্লিরা। ইজতেমা মাঠের প্রায় প্রতিটি প্রবেশপথেই মুসল্লিদের জটলা দেখা গেছে। ঢল নেমেছে মুসল্লিদের।

বয়ানে আল্লাহ তায়ালার হক পালন ও মানুষ সৃষ্টির উদ্দেশ্য, কীসে দুনিয়া ও দুনিয়ার মানুষের সুখ তা নিয়ে আলোচনা করা হয়। বয়ানে বলা হয়, আল্লাহ তায়ালা দুনিয়াকে পরীক্ষার জন্য বানিয়েছেন। তিনি কখনো নেয়ামত দিয়ে পরীক্ষা করেন আবার কখনো নেয়ামত কেড়ে নিয়ে পরীক্ষা করেন। যে এই পরীক্ষায় আল্লাহর ওপর ভরসা রাখতে পারে সে সফল হবে। এজন্য আল্লাহ তায়ালা যেই দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করতে হবে।

আল্লাহ তায়ালা মানুষকে যেভাবে বিভিন্ন প্রয়োজন দিয়েছেন অন্য প্রাণীদেরও তেমনি প্রয়োজন দিয়েছেন। কিন্তু প্রাণীরা যেভাবে তাদের প্রয়োজন পূরণ করে মানুষ একইভাবে প্রয়োজন পূরণ করে না। বরং তার জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে স্পষ্ট বিধান দেওয়া হয়েছে, মানুষের জন্য আল্লাহর এই বিধান মানা জরুরি। মানুষ যা কিছু পায় সবই আল্লাহর নেয়ামত। কিন্তু মানুষ এক সময় তা ভুলে যায় এবং দুনিয়াতে তাকে পাঠানোর মূল কারণ ও দায়িত্ব ভুলে যায়।

আল্লাহ তায়ালা মানুষ এবং জিন জাতিকে শরিয়তের মুকাল্লাফ বানিয়েছেন। তারা ভালো কাজ করলে প্রতিদান দেবেন। মন্দ কাজ করলে শাস্তি দেবেন এবং তার প্রতি অসন্তুষ্ট হবেন। মানুষ ছাড়া অন্য প্রাণীদের ওপর কোনো বিধান দেননি তিনি। তাই মানুষ ও জিনের আল্লাহর বিধান মানা জরুরি।

আল্লাহ তায়ালা মানুষ এবং জিন জাতিকে শরিয়তের মুকাল্লাফ বানিয়েছেন। তারা ভালো কাজ করলে প্রতিদান দেবেন। মন্দ কাজ করলে শাস্তি দেবেন এবং তার প্রতি অসন্তুষ্ট হবেন। মানুষ ছাড়া অন্য প্রাণীদের ওপর কোনো বিধান দেননি তিনি। তাই মানুষ ও জিনের আল্লাহর বিধান মানা জরুরি।

আল্লাহর রাস্তায় বের হওয়ার উদ্দেশ্য নিয়ে মাওলানা ইবরাহিম দেওলা বলেন, মনকে আল্লাহর দিকে একাগ্র করার জন্য এবং আমাদের ওপর আল্লাহর যেই হক আছে তা শেখার জন্য ও আমার ওপর আল্লাহর কি হক আছে তা শেখার জন্য আল্লাহর রাস্তায় বের হতে হবে। তিনি বলেন, দ্বীন হলো আল্লাহ ও তার রাসূলের অনুসরণ ও আনুগত্য করা, জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহ ও তার রাসূল সা.-এর দেখানো পদ্ধতিতে পালন করতে হবে। আল্লাহর রাস্তায় তিন দিন, ৪০ দিন, ৪ মাস সময় দেওয়ার উদ্দেশ্য হলো, আল্লাহ ও তার রাসূল সা.-এর আনুগত্যের পদ্ধতি শেখা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...