সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আজ কোথায় কী?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-৩০, | ০৮:৫৮:৫৯ |

রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা ও বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

বিএনপির কর্মসূচি: বেলা সাড়ে ১১টায় পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবন্ধী রিকশাচালক মামুনের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে ইউরোপীয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির প্রতিনিধি দল।

এবি পার্টি: ‘প্রবাসী কর্মীদের অধিকার ও মর্যাদার দাবিতে’ প্রেস ব্রিফিং করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বিকেল সাড়ে ৩টায় বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রেস ব্রিফিং করবেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আলোচনা সভা: ‘সব লোকে কয় বেহাত জুলাই বিপ্লব!’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ)। বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই সভা শুরু হওয়ার কথা।

অবস্থান কর্মসূচি: সকাল সাড়ে ১০টায় কর্মবিরতি ও অবস্থান করছেন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..