সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নূরকে নিয়ে পোস্ট করে তোপের মুখে জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-৩০, | ০৮:৪৭:৫৪ |

গুরুতর আহত আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন বহুল আলোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। শনিবার (৩১ আগস্ট) এক স্ট্যাটাসে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সাক্ষাৎকার নেয়ার ইচ্ছে পোষণ করেন তিনি। 

যেখানে জয় লিখেছেন, ‌‘ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আউটডোরে। কিন্তু টানা বৃষ্টির কারণে তা ক্যান্সেল হয়েছে। আপনি সুস্থ হয়ে ওঠেন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।’

জয়ের এই পোস্ট নুরের দলের সমর্থকদের মাঝে বিতর্কের সৃষ্টি করেছে। কেউ লিখেছেন, ‘এই সময়ে ইন্টারভিউয়ের চাইতে দোয়া দরকার নুর ভাইয়ের জন্য।’ কারো মন্তব্য, ‘আপনার লেখা দেখে মনে হচ্ছে, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে আসলেই।’ আবার কারো মতে, ‘সবসময় আলোচনায় থাকতেই এসব পোস্ট দেন জয়।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..