সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৩, | ০৬:৩০:০০ |

যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ হামলায় শিশুসহ অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৮৭ জন।

সর্বশেষ এই হামলাকে ছয় সপ্তাহ ধরে চলমান যুদ্ধবিরতির আরেকটি সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে গাজার কর্তৃপক্ষ। রবিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার প্রথমে উত্তর গাজা শহরের একটি গাড়িতে হামলা করে ইসরায়েলি বাহিনী। পরে মধ্য গাজার দেইর আর-বালাহ ও নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালানো হয়।

আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মান্নার জানান, গাজা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

আল জাজিরা জানায়, দেইর আল-বালাহতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় এক নারীসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৪৯৭ বার তা লঙ্ঘন করেছে। এসব হামলায় ৩৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, নারী ও বয়স্ক।

বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলি দখলদার বাহিনীর এ ধরনের ধারাবাহিক ও গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘন আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির সুস্পষ্ট বিরোধী।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার বেশির ভাগই চালানো হয়েছে কোনো সতর্কতা ছাড়া। তথাকথিত ‘ইয়েলো লাইন’ অতিক্রমের অভিযোগেও ফিলিস্তিনিদের ওপর গুলি ছুড়ছে নেতানিয়াহুর সেনারা।

ইসরায়েলের দাবি, ইয়েলো লাইন অমান্য করে তাদের ওপর হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। পালটা জবাবে রাফাহ অঞ্চলে তিন যোদ্ধাকে হত্যা করে তারা।

এদিকে হামাস বলছে, ইসরায়েল ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে পশ্চিমমুখে অগ্রসর হয়েছে। যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের জরুরি হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে হামাস। এভাবে চলতে থাকলে যুদ্ধবিরতি ভেঙে পড়বে বলে সতর্ক করেছে তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..