সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানাল হাসনাত আব্দুল্লাহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৭, | ০৪:৫৬:০৯ |
প্রকৌশল শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে পুলিশের বলপ্রয়োগের নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
 
আজ বুধবার (২৭ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘আমি আজ বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে বলপ্রয়োগের কোনো যৌক্তিকতা নেই।’
এর আগে দুপুর দেড়টার দিকে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে তাদের পথ রোধ করে। পরে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে।
এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাতাসে টিয়ার গ্যাসের শেলের গন্ধ ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন ঘটে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..