সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ইলন মাস্ক মারা যাবেন রহস্যজনক পরিস্থিতিতে!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-০৯, | ২০:২৩:১৮ |

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। বিশ্বজুড়ে বরাবরই থাকেন আলোচনায়। কদিন আগেই ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার চুক্তি করেন বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের স্বত্বাধিকারী এই প্রযুক্তি উদ্যোক্তা প্রকৌশলী।

তবে, এবার সম্পূর্ণ ভিন্ন এক কারণে আলোচনায় ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তার পর পর দু’টি পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা জল্পনা।

জীবন সংশয়ে রয়েছেন বলে সোমবার এক টুইটে ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন, “আমি যদি রহস্যজনক পরিস্থিতিতে মারা যাই, জেনে ভালোই লাগলো।”

এই টুইটের মাত্র কিছুক্ষণ আগেই তিনি এক রাশিয়ান কর্মকর্তার পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে লেখা হয়েছিল, ইউক্রেনে অস্ত্র এবং সেনা পাঠাচ্ছে পেন্টাগন। আর ওই সেনা এবং অস্ত্র পাঠানোর সঙ্গে ইলন মাস্ক জড়িত। তিনি আরও লেখেন, ‘আপনি (ইলন) যতই বোকা বানানোর চেষ্টা করুন, এর জন্য আপনাকে ভুগতে হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..