সর্বশেষ :
দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি নিষিদ্ধ করল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

ভূমিকম্পের তীব্রতা ভয়াবহ হলে শেষ আমল হতো ফজরের নামাজ : আজহারী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২১, | ১১:৫৩:৫২ |

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়। 

এই ভূমিকম্পের তীব্রতা আরও ভয়াবহ হলে আমাদের শেষ আমল কী হতো এবং কতজন আসলে আমলকারী ব্যক্তির কাতারে থাকতে পারতাম, এমন প্রশ্ন রেখেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী।

 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরও ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো?’

 

তিনি বলেন, “উত্তর ‘না’ হলে, শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো। এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই আসুন, সময় থাকতে নিজেদের শুধরে নিই।”

পবিত্র কোরআনের একটি আয়াত স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। যেখানে আল্লাহ তায়ালা বলেছেন, “তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?” (সুরা আল-মুলক, আয়াত : ১৬)

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...