সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আজ কোথায় কী?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৮, | ১১:২৬:৩০ |

রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা ও বিভিন্ন সংগঠন। বুধবার (২৯ জানুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

বিএনপির কর্মসূচি: সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

দুপুর আড়াইটার দিকে মিরপুরে আমরা বিএনপি পরিবার কর্মসূচি রয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সন্ধ্যা ৫টায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে ডক্টর শামারুহ মির্জা এবং আশরাফুল হাসানের উপস্থাপনায় বাংলাদেশের প্রস্তাবিত ট্রুথ, জাস্টিস এবং হারমনি কমিশন নিয়ে আলোচনা সভা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা: ভারতের নয়াদিল্লীতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে হতে যাওয়া সীমান্ত সম্মেলনে বাংলাদেশ-ভারত সীমান্ত সংক্রান্ত দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়াদি আলোচনা করার লক্ষ্যে সকাল ১০টায় সচিবালয়ে প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভা করেন। পরে প্রেস ব্রিফিং করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

ধর্ম উপদেষ্টা: বিকেল ৩টায় চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কওমি উদ্যোক্তা সম্মেলন ২০২৫ এ যোগ দেবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আইজিপির কর্মসূচি: সকাল ১০টায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আসন্ন ৫৮তম টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন করেন। পরে প্রেস ব্রিফিং করবেন ইজতেমার আয়োজক কমিটির পক্ষ থেকে মতবিনিময় হবে।

জাতীয় বিপ্লবী পরিষদের কর্মসূচি: বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে চব্বিশের জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্রজনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল ‘জাতীয় বিপ্লবী পরিষদ’।

সংবাদ সম্মেলনে জুলাই বিপ্লব বাস্তবায়নের রূপরেখা ও দাবি সমূহ তুলে করে জুনের মধ্যে গণপরিষদ নির্বাচন ও ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রপতি শাসিত বিপ্লবী সরকার গঠনের লক্ষ্যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। এতে দলের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান, সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান ও সদস্য সচিব মোহাম্মদ হাসান আরিফসহ জাতীয় বিপ্লবী পরিষদের নেতারা বক্তব্য তুলে ধরেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..