সর্বশেষ :
দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি নিষিদ্ধ করল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

জাতীয়করণ: শাহবাগ ছাড়েননি ইবতেদায়ি শিক্ষকরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৭, | ১০:৫৩:৪৪ |

জাতীয়করণের দাবিতে শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকেরা। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনের রাস্তায় তাদের অবস্থান নিতে দেখা যায়।

তাদের দাবি, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ করা হোক।

আন্দোলনরত শিক্ষকেরা জানান, রবিবার (২৬ জানুয়ারি) থেকেই তারা শাহবাগ এলাকায় অবস্থান করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছেড়ে যাবেন না তারা।

দেখা যায়, চারুকলার সামনের রাস্তায় মাদরাসা শিক্ষকেরা অবস্থান কমর্সূচি পালন করছেন। এর ফলে টিএসসি থেকে চারুকলা হয়ে শাহবাগে যাওয়ার রাস্তা বন্ধ আছে। তবে শাহবাগ থেকে টিএসসি যাওয়ার পথ খোলা আছে। এসময় শাহবাগে অনেক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা যায়।

শাহবাগে পুলিশের অবস্থান। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর থেকে আসা শিক্ষক মো. মোকসুদুর রহমান বলেন, জাতীকরণের দাবিতে আমরা এখানে বসেছি। যতক্ষণ দাবি আদায় না হবে আমরা যাবো না।

আন্দোলন বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্য রবিউল ইসলাম বলেন, আমাদের একটাই দাবি জাতীয়করণ করা। সেজন্যই আমরা এখানে এসেছি।

রবিবার (২৬ জানুয়ারি) একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। পরে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে জাতীয় জাদুঘরের সামনে দেওয়া পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে তাদের লাঠিপেটা, টিয়ার শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে কয়েকজন মাদরাসা শিক্ষক আহত হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...