সর্বশেষ :
দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি নিষিদ্ধ করল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

বালু-সিমেন্ট ছাড়াই ছিল ভবনটির ছাদের রেলিং, রাজউক চেয়ারম্যানের ক্ষোভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২২, | ১০:৫২:৪৬ |

গতকালকের ভূমিকম্পে পুরান ঢাকার কসাইটুলীতে একটি পাঁচতলা ভবনের ছাদের রেলিং ধসে পড়ে তিন পথচারী মারা যান। দুর্ঘটনার পর আজ শনিবার (২২ নভেম্বর) সেই ভবন পরিদর্শনে যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম ও তার দল।

সরেজমিনে গিয়ে দেখতে পান, কোনো ধরনের বালু-সিমেন্ট ছাড়াই রেলিংটি ভবনের ছাদে তৈরি করা হয়। যেকারণে ভূমিকম্পের ঝাঁকুনিতে সেটা ভেঙে পড়ে। তবে ওই ঘটনার পর থেকে বাসা মালিকের তিন ভাই পলাতক রয়েছেন।

 

এসময় রাজউক চেয়ারম্যান ভবনটির মালিকের প্রতিনিধি হয়ে উপস্থিত হওয়া নারীকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের কষ্ট লাগতেছে না, এটা ভেঙে তিনজন মারা গেল। আপনারা এমন একটা জিনিস বানাইয়া রাখছেন, এখানে কোনো বালু-সিমেন্ট নেই।

তিনজনের মৃত্যুর ঘটনার জন্য বাসা মালিককে দায়ী করে তিনি বলেন, আপনাদের জন্য মারা গেলো, এর জন্য আল্লাহর কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে।

 

ভবনটির নকশা প্রসঙ্গে তিনি আরও বলেন, আপনি আগামী ৭ দিনের মধ্যে নকশা দেখাতে চাইছেন। যদি এই সময়ে না পারেন তাহলে বিল্ডিং সিলগালা করে বন্ধ করে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন রাজউক চেয়ারম্যান।

প্রসঙ্গত, ভূমিকম্পের সময় বংশালের কসাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে এক শিশুসহ তিনজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম (২০), ব্যবসায়ী আবদুর রহিম (৪৮), তার ছেলে আবদুল আজিজ ওরফে রিমন (১২)।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...