সর্বশেষ :
দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি নিষিদ্ধ করল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

আমরা তোমাদের মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৫-০৪-০৮, | ১০:৪৭:৪১ |
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ফিলিস্তিনের পাশে বাংলাদেশিদের অবস্থানে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেছেন, আমরা তোমাদের মহত্ত্ব ভুলব না এবং তোমাদের মানবতাও ভুলব না।
সোমবার (৭ এপ্রিল) রাতে ঢাকায় ফিলিস্তিন দূতাবাস রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের লিখিত একটি বক্তব্য প্রকাশ করেছে। সেখানে এ কথা বলেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিন ও তার জনগণের প্রতি সংহতি ও সমর্থনে বেশিরভাগ প্রধান শহর, বিশেষ করে রাজধানী ঢাকায় যে প্রতিবাদ আন্দোলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল সেটি আমি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি। গাজায় ইসরায়েলি দখলদারিত্বের দ্বারা অসহায় শিশু ও মহিলাদের উপর পরিচালিত ফ্যাসিবাদী অনুশীলনের নিন্দায় বাংলাদেশের জনগণের মহত্ত্ব দেখে আমি অবাক হইনি। বাংলাদেশি জনগণের কর্মকাণ্ড এবং সত্যতা দেখে আমি অবাক হইনি।
ইউসুফ রামাদান বলেন, আজ এই বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের জনগণ ফিলিস্তিন এবং বিশ্বকে বেশ কয়েকটি বার্তা পাঠিয়েছে। ফিলিস্তিনকে, বিশেষ করে গাজার জনগণের কাছে; যে তোমরা একা নও এবং আমরা তোমাদের সঙ্গে আছি, তোমাদের যন্ত্রণা আমরা অনুভব করছি। আমরা তোমাদের পরিত্যাগ করব না এবং যত মূল্যই হোক না কেন এবং তোমাদের ভূমি এবং স্বাধীনতা ফিরে না পাওয়া পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে থাকব।
‘বিশ্বের কাছে তাদের বার্তা হলো এই যে, অন্যায়, ভণ্ডামি বা দ্বিমুখী নীতির কোনও স্থান নেই। এটি ঢাকা অন্যায় মেনে নেবে না এবং যারা তা করে তাদের ক্ষমা করবে না,’ বলেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, আমি বাংলাদেশি জনগণকে আশ্বস্ত করতে চাই যে, তোমরা ফিলিস্তিনের ইতিহাসে এর প্রশস্ততম দরজা দিয়ে প্রবেশ করেছো এবং তা ছেড়ে যাবে না। ফিলিস্তিনি হিসেবে আমাদের জন্য এটি একটি সম্মানের বিষয়। আমরা তোমাদের মহত্ত্ব ভুলব না এবং তোমাদের মানবতাও ভুলব না।
ইউসুফ রামাদান বলেন, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের জনগণের পেছনে বাংলাদেশিদের মতো মহৎ মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের ন্যায্য সংগ্রাম এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের লড়াই কখনও ত্যাগ করবে না। যতক্ষণ না তারা স্বাধীনতা, মর্যাদা এবং শান্তিপূর্ণভাবে তাদের মাতৃভূমিতে বসবাসের অধিকার অর্জন করবে। ফিলিস্তিনিদের পক্ষ থেকে তাদের বাংলাদেশি ভাইবোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিতে চাই, আমরা পূর্ব বা পশ্চিমের কোনও ঔপনিবেশকারীর কাছে কখনও হাল ছাড়ব না বা মাথা নত করব না। ফিলিস্তিন-মুক্ত না হওয়া পর্যন্ত আমরা প্রতিরোধ চালিয়ে যাব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...