কী আছে জয়ার বাগানবিলাসে!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৬, | ১০:৩৭:২২ |

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসানের নতুন মিউজিক্যাল ফিল্ম মুক্তি পাচ্ছে সোমবার (২৭ জানুয়ারি) রাতে। ‘বাগানবিলাস’ নামের এই ফিল্মটি পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম।

বিষয়টি নিয়ে এই সময়ের ব্যস্ততম অভিনেত্রী জয়া আহসান বলেন, প্রীতম ও এলিটা করিমের সঙ্গে কাজ হলো এবার। দারুণ অভিজ্ঞতা হয়েছে। ভীষণ ভালো লেগেছে। ‘বাগানবিলাসের গল্পটা ছোট। আশা করছি সবার ভালো লাগবে।’

দর্শকদের ‘বাগানবিলাস’ দেখার আমন্ত্রণ জানিয়ে জয়া বলেন, ভিন্ন রকমের একটি কাজ নিয়ে আগামীকাল আসছি। সবাই দেখলে আনন্দ পাব।

প্রীতম সম্পর্কে জয়া আহসান বলেন, প্রীতমের কাজের ভক্ত আমি। খুব ভালো করেছে প্রীতম। তাছাড়া এলিটার সঙ্গেও কাজ করার ইচ্ছে অনেকদিনের। এবার পূর্ণ হলো। সব মিলিয়ে টিমটা খুব ভালো ছিল।

নির্মাতা সাদিয়া ইসলাম রোজা বলেন, ‘সামাজিক একটি সংকট এতে রয়েছে। বলা যায় এটি একাকিত্বের গল্প। যে গল্পটি আমাদের চারপাশের। আমরা সভ্যতার সঙ্গে যেভাবে এগিয়ে যাচ্ছি, সেখানে মানুষ নাগরিক জীবনে একা হয়ে যাচ্ছে। দিন শেষে খেয়াল রাখার মানুষ যে প্রয়োজন, সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি।’

রোজা বলেন, বাগানবিলাস মিউজিক্যাল ফিল্মের শুটিং হয়েছে ঢাকায়। ‘পুরোনো ঢাকায় শুটিং করেছি আমরা। লোকেশনটা ভালো ছিল’, বলেন জয়া।

আশফাক নিপুণ পরিচালিত ‘জিম্মি’ ওয়েবসিরিজেও অভিনয় করছেন জয়া আহসান। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আশফাক নিপুণের সঙ্গে এটি আমার প্রথম সিরিজ। সম্প্রতি জিম্মির শেষ লটের শুটিং হয়েছে পাবনায়। কাজটি করে ভালো লেগেছে।

অন্যদিকে জয়া আহসান অভিনীত এবং নুহাশ হুমায়ূন পরিচালিত ‘২ষ’ সম্প্রতি প্রচার হয়েছে। সিরিজের ‘বেসুরা’ পর্বে জয়ার অভিনয় প্রশংসা কুড়োচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...