সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

শেষ হলো ছুটি, খুলেছে অফিস-আদালত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-০৬, | ১০:০১:১১ |

বিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) থেকে খুলেছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। সেই সঙ্গে খুখেছে ব্যাংক, বিমা ও আদালত। যদিও বেসরকারি অনেক অফিস খুলেছে আগেই।

আজ রোববার (৬ এপ্রিল) থেকে সকাল ৯টায় শুরু হয়ে অফিস-আদালত চলবে বিকাল ৫টা পর্যন্ত।

ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই শনিবারের মধ্যে পৌঁছে গেছেন ঢাকায়। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

গত ৩১ মার্চ পালিত হয় পবিত্র ঈদুল ফিতর। এবারের ঈদ উপলক্ষে ৩০, ৩১ মার্চ ও ১ এপ্রিল নির্ধারিত হয় সরকারি ছুটি। এর সঙ্গে নির্বাহী আদেশে ২ ও ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে সরকার।

ঈদুল ফিতরের সাধারণ ছুটি শুরু হওয়ার আগে গত ২৮ (শুক্রবার) ও ২৯ মার্চ (শনিবার) ছিল সাপ্তাহিক ছুটির দিন। আর ঈদের ছুটি শেষে সাপ্তাহিক বন্ধ শুক্রবার ও শনিবার হওয়ায় আরও দুদিন ছুটি মেলে। সব মিলিয়ে ঈদ উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। সেই হিসেবে ব্যাংক-বিমার অফিসও টানা ৯ দিন বন্ধ থাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...