সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

‘দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-০৩, | ০৯:২৮:০৫ |

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশ বদলাতে চাইলে, পরিবর্তন আনতে চাইলে, দেশ পরিচালনার পদ্ধতি বদলাতে হবে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় বিমসটেক ইয়ং জেন ফোরামে দেওয়া বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, দেশ বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে, একই নিয়মে সব সময় চলে না। তরুণরাই আগামীর ভবিষ্যৎ, তাদের মাঝেই অনুপ্রেরণা।

নতুন সভ্যতা গড়তে চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বিশ্বকে পরিবর্তন করতে হলে আগে নিজের গ্রাম থেকে পরিবর্তন শুরু করো।

ড. মুহাম্মদ ইউনুস বলেন, নতুন সভ্যতা গড়তে চাকুরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। পরিবর্তন আনতে হলে পদ্ধতি বদলাতে হবে, প্রচলিত ব্যবস্থায় বিশ্বে পরিবর্তন সম্ভব নয়।

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ব্যাংকক বিমানবন্দরে পৌঁছেন প্রধান উপদেষ্টা। এ সময় তাকে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।

এর আগে, আজ সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে যাত্রা শুরু করেন ড. ইউনূস।

ব্যাংকক সফর নিয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান গতকাল বুধবার (২ এপ্রিল) সংবাদ সম্মেলনে বলেন, বিমসটেক সম্মেলন ২০২৫ সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপর গুরুত্ব দেবে—১. বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন ২. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ৩. নিরাপত্তা ৪. কৃষি ও খাদ্য নিরাপত্তা ৫. জনগণের মধ্যে সংযোগ ৬. বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ৭. কানেক্টিভিটি।

সফরে প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...