সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বন্ধ হচ্ছে খাবার ডেলিভারি সেবা ‘উবার ইটস’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১৯, | ১৫:০০:০৯ |

বাংলাদেশে খাবার ডেলিভারি সেবা ‘উবার ইটস’ বন্ধ হয়ে যাচ্ছে। চলতি বছরের জুন থেকে এর কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গ্লোবাল রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার।

মঙ্গলবার উবার নিউজরুমে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ‘২ জুন থেকে বাংলাদেশে খাবার ডেলিভারি সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এক বছর ধরে স্থানীয় রেস্টুরেন্টগুলো থেকে খাবার ডেলিভারি দিয়ে আসছিলাম।’

‘উবার ইটস’ কেন বন্ধ করা হচ্ছে সে বিষয়ে নোটিশে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে তাদের রাইড শেয়ারিং সার্ভিস চালু থাকবে বলে নোটিশে জানানো হয়।

২০১৬ সালে আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার বাংলাদেশে প্রথম কার্যক্রম শুরু করে। ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয় উবার।

বর্তমানে উবার সারা বিশ্বে প্রায় ৭৮৫ শহরে রাইড শেয়ারিং সেবা দিয়ে যাচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটিতে খাবার ডেলিভারি দিচ্ছে তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..