সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রাজধানীতে আপন দুই বোনের মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৯, | ১২:৩৯:২৫ |

রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার শামীম স্বরণি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় দুই নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাত ১০টা ৪৫ মিনিটে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের ধারণা, তাদের হত্যা করা হয়েছে। তারা সম্পর্কে আপন বোন।

ডিসি মাকছুদুর রহমান বলেন, খবর পেয়ে নিহত দুই নারীর মরদেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কে বা কারা হত্যা করেছে এই দুই নারীকে।

জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার একটি বাসা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে। এরই মধ্যে মরদেহ দুটির সুরতহাল তৈরি করা হয়েছে। সেই সঙ্গে হত্যার গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..