সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

১৭ লাখের বেশি মানুষ করোনামুক্ত!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১৫, | ১২:১২:৩৩ |

মহামারী করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরইমধ্যে মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন বিশ্বের ৩ লাখের বেশিমানুষ। আক্রান্ত ছাড়িয়ে গেছে ৪৫ লাখ। সুখবর হচ্ছে ১৭ লাখের বেশি মানুষ করোনামুক্ত হয়েছেন। তারা এখন বাঁচার নতুন স্বপ্ন বুনছেন।

করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসেরতথ্যানুযায়ী, শুক্রবার বেলা ১ টা করোনায় তিনলাখ ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে।আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ২৭ হাজার ৮১৫ জন।তাদের মধ্যে বর্তমানে ২৫ লাখ ১৭ হাজার ৭৬৯ জন চিকিৎসাধীন এবং ৪৫ হাজার ৫৬০ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবেভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৭ লাখ ৩ হাজার ৭৪২ জন সুস্থহয়ে উঠেছে।

ওয়ার্ল্ডওমিটারসেরতথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে তিন লাখ ১৮ হাজার ২৭ জন, স্পেনেসেরে উঠেছে এক লাখ ৮৬ হাজার ৪৮০ জন, জার্মানিতে এক লাখ ৫০ হাজার ৩০০, ইতালিতে এক লাখ ১৫ হাজার ২৮৮, তুরস্কে এক লাখচার হাজার ৩০, ইরানে ৯০ হাজার ৫৩৯, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ২০৯, ব্রাজিলে ৭৯ হাজার ৪৭৯ এবং ফ্রান্সে ৫৯ হাজার ৬০৫ জন সুস্থহয়ে উঠেছে।

এছাড়া, রাশিয়ায় ৫৩ হাজার ৫৩০, কানাডায় ৩৬ হাজার ৯১, সুইজারল্যান্ডে ২৭ হাজার ১০০, মেক্সিকোয় ২৮ হাজার ৪৭৫, অস্ট্রিয়ায় ১৪হাজার ৪০৫, বেলজিয়ামে ১৪ হাজার ১১১, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৮২১, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৩০১ এবং মালয়েশিয়ায় পাঁচ হাজার৩৫১ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ১৭ ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ওঅঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..