সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হোস্টেলে ফ্যানে ঝুলছিল ইডেন কলেজছাত্রীর লাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৮, | ১১:১৭:৩৮ |

রাজধানীর হাজারীবাগ এলাকার একটি হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  লাশটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। ছাত্রীর নাম পুষ্পিতা বিশ্বাস (২১)। তার গ্রামের বাড়ি জামালপুরে বলে জানা গেছে।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর রাজধানীর রামপুরার একটি বাড়ি থেকে বর্ষা আক্তার বিথী (২৪) নামে এক একই কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বর্ষা আক্তার বিথী মাদারীপুরের কালকিনি থানার সিডিখান এলাকার মো. হাবিবুর রহমানের মেয়ে। তিনি রামপুরায় খালার বাসায় থাকতেন। বিথী ইডেন কলেজের অনার্সের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন।

বর্ষা আক্তার বিথী। ছবি : সংগৃহীত

শনিবার (১৮ জানুয়ারি) হাজারীবাগ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাত ১২টার দিকে হাজারীবাগ থানা এলাকার একটি মহিলা হোস্টেল থেকে তারা ইডেন কলেজের শিক্ষার্থী পুষ্পিতার নিথর দেহ উদ্ধার করেন। তার নিথর দেহ ফ্যানের সঙ্গে ঝুলছিল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ময়নাতদন্তের জন্য পুষ্পিতার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুষ্পিতার মৃত্যু ‘আত্মহত্যাজনিত’। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..