সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মুক্ত হচ্ছেন আরো ২৩২৯ কারাবন্দি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০৯, | ১৯:২৬:৩৫ |

করোনাভাইরাস পরিস্থিতিতে আরো দুই হাজার ৮৮৪ কারাবন্দিকে মুক্তি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে দু দফায় ৫৫৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকি দুই হাজার ৩২৯ জনকে মুক্তি দেওয়ার ব্যাপারে জেলারদের কাছে গতকাল শুক্রবার চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদফতরের এআইজি মুহাম্মদ মঞ্জুর হোসেন।

তিনি বলেন, প্রথম দু দফায় আমরা ৫৫৫ কারাবন্দিকে মুক্তি দিয়েছি। চূড়ান্ত ধাপে, অর্থাৎ আগামী সোমবারের ভেতরে দুই হাজার ৩২৯ কারাবন্দিকে মুক্তি দেওয়া হবে। মুক্তি দেওয়ার জন্য যেসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেসব কাজ প্রায় শেষ। কারা অধিদপ্তরের ডিআইজি অফিসের মাধ্যমে মুক্তি দেওয়া হবে এমন কারাবন্দীদের তালিকা দেশের ৬৮টি কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, দেশের ১৩টি সেন্ট্রাল জেল ও ৫৫টি জেলা কারাগারের জেলারদের কাছে গতকালই ( শুক্রবার) এই তালিকা পৌঁছে দেওয়া হয়েছে। জেলাররা কয়েদিদের মুক্তি দেওয়ার কাজও এগিয়ে নিচ্ছেন। এ দুই হাজার ৩২৯ জনের মধ্যে কিছু কয়েদিকে এরই মধ্যে মুক্তি দেওয়া হয়েছে। বাকিরা আগামী দুদিনের মধ্যে মুক্তি পেয়ে যাবেন। তবে যাদের জরিমানার টাকা বাকি, তাদের ছাড়তে একটু দেরি হতে পারে। আর জরিমানার টাকা পরিশোধ করলে তারাও দুদিনের মধ্যে মুক্তি পাবে।’

এআইজি মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, এই দুই হাজার ৩২৯ কারাবন্দির মধ্যে ঢাকা বিভাগের ৯৫৩ জন, ময়মনসিংহ বিভাগের ৭৭, চট্টগ্রাম বিভাগের ৩৫৪, সিলেট বিভাগের ৬৯, খুলনা বিভাগের ১৫৮, বরিশাল বিভাগের ৯৭, রাজশাহী বিভাগের ৪২৩ ও রংপুর বিভাগের ১৯৮ জনকে মুক্তি দেওয়ার চিঠি এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..