সর্বশেষ :
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

ডোনাল্ড লু’র চিঠি জাপা কার্যালয়ে দিলেন পিটার হাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১১-১৩, | ১০:৪৫:৩৯ |

বাংলাদেশ অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। সেই চাওয়ার কথা জানিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত পিটার হাস সোমবার জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান জি এম কা‌দের‌কে এ চি‌ঠি পৌঁছে দেন।

জাপা চেয়ারম্যানের বনানী কার্যাল‌য়ে পিটার হা‌সের স‌ঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠ‌কের পর জাতীয় পা‌র্টির মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নু গণমাধ্যমকে এ কথা জানান।

জাপা মহাসচিব জানান, ডোনাল্ড লু আওয়ামী লীগ, বিএন‌পি‌কেও চি‌ঠি দি‌য়ে‌ছেন।

এর আগে রবিবার বেলা ৩টার দিকে জাপা চেয়ারম্যানের বনানী কার্যাল‌য়ে যান পিটার হাস। এ সময় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেন তিনি। এ বৈঠকে জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, জাপা মহাসচিব মু‌জিবুল হক চুন্নু, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা উপদেষ্টা মাশরুর মওলা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মুজিবুল হক চুন্নু গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তবে পিটার হাস গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

বৈঠকে কী কথা হয়েছে- জানতে চাইলে চুন্নু বলেন, আমরা কী চাই সেটা যুক্তরাষ্ট্রকে বলিনি। যুক্তরাষ্ট্রকে জানিয়েছি, নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের চাওয়ার কথা নির্বাচন কমিশনকে জানাব।

জাপা মহাসচিব বলেন, আগামীকাল (মঙ্গলবার) কেন্দ্রীয় কমিঠির বৈঠক রয়েছে। পরদিন (বুধবার) প্রেসিডিয়ামের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান দলটির মহাসচিব। তিনি বলেন, আমাদের প্রার্থী ও নির্বাচনী ইশতেহার প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...