সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নিজের নামে ভুয়া অ্যাকাউন্ট বন্ধে ফেসবুককে ফখরুলের চিঠি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০৯, | ১৯:২৩:৪২ |

নিজের নামে ভুয়া অ্যাকাউন্ট খোলার বিষয়ে ব্যবস্থা নিতে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিএনপির প্যাডে তিনি এই চিঠি দেন।

চিঠিতে তিনি বলেন, ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমার নামে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের বিব্রতকর অবস্থা থেকে আমাকে পরিত্রাণ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ফেসবুক কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি।

তিনি বলেন, অনেক দিন ধরে লক্ষ্য করছি যে, কুচক্রিমহল কর্তৃক আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে। আমি এর আগেও বলেছি এবং এখনো অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমার নামে আমি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি।

এই সমস্ত ‍ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এর কোনো মতামতের সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এবং এর কোনো দায়-দায়িত্ব আমার নেই।সংশ্লিষ্টদের অনুরোধ করব- এই সব ভুয়া অ্যাকাউন্ট খুলে আমার নামে চালানো থেকে বিরত থাকার জন্য।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..