সর্বশেষ :
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

ভোটারদের ভোট দেওয়া দেখতে চাই: সিইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১১-১০, | ১০:২৩:৪৪ |

আমরা ভোটারদের ভোট দেওয়া দেখতে চাই: সিইসি
ডিসি-এসপিদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে। ছবি : কালের কণ্ঠ

বিভিন্ন জেলার প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, ‘আপনারা দায়িত্ব ও বুদ্ধি দিয়ে নির্বাচনের যুদ্ধ সফল করবেন। আমাদের মূল চাওয়াটা হচ্ছে, যারা ভোটার রয়েছেন তারা যেনো ভোট দিতে পারেন। এ জিনিসটা আমরা দেখতে চাচ্ছি। ভোটের দিন যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তবে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে।

আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ডিসি-এসপিদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমাদের মূল বার্তাটা হলো, আমরা কমিশন থেকে দেখতে চাই আপনারা এমনভাবে দায়িত্ব পালন করছেন যে আপনাদের প্রজ্ঞা, শক্তি, মেধা ও জ্ঞান দিয়ে নির্বাচনটাকে সত্যিকার অর্থে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করবেন। এই চেষ্টাটা কীভাবে করবেন জানি না। কারণ, ওই জ্ঞান আমার নেই কিন্তু আপনাদের আছে।

আমাদের বার্তাটা হচ্ছে, নির্বাচনটা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল করবেন। গতকালকেও আমরা রাষ্ট্রপতিকে বলেছি। উনিও চেয়েছেন নির্বাচনটা যাতে সুশৃঙ্খল হয়। সুশৃঙ্খল আমি করাতে পারবো না।
এটা আপনাদেরকে করাতেই হবে।’
বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্বচ্ছতা হচ্ছে এমন একটি জিনিস যেটি সত্যেরও হয় আবার মিথ্যা ও অনাচারের হয়। অর্থাৎ অনাচার হলে সচ্ছভাবে প্রকাশ পাবে আবার সদাচার হলেও সচ্ছভাবেই তা প্রকাশ পাবে। জাতীয় নির্বাচনের যে পক্রিয়া রয়েছে সেই পক্রিয়ার সঙ্গে স্থানীয় নির্বাচনের প্রক্রিয়া পুরোপুরি ভিন্ন। ইতিমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সারা দেশ মাতোয়ারা হয়ে রয়েছে।

এটা নিয়ে পক্ষে-বিপক্ষে প্রতিদিন বক্তব্য হচ্ছে। এমনকি এটা একটা ‘গ্রোবাল ডাইমেনশন’ পেয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের নির্বাচনটা দেখতে আগ্রহী। বিভিন্ন দেশ ও সংস্থা থেকে পর্যবেক্ষকরাও আসবেন।
ডিসি-এসপিদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘নির্বাচনটা অনুধাবন করতে হবে। এটাকে দায়িত্ববোধ নিয়ে অনুধাবন করতে হবে ক্ষমতা বা শক্তি দিয়ে নয়। দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনাদের ক্ষমতা প্রয়োগের প্রয়োজন হয় তখন ক্ষমতার শক্তিটা দেখাবেন। কিন্তু প্রথমে আপনারা দায়িত্ব দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন নির্বাচনটা কি, নির্বাচন কেনো হয়, নির্বাচনের প্রয়োজনীয়তা কি? জনগণ ভোট দেবে কেন। যদি গণতন্ত্র ও প্রজাতন্ত্র বুঝে থাকেন তাহলে এগুলোও বুঝবেন।’

সিইসি বলেন, ‘গণতন্ত্রের চেতনাগত অর্থ বাস্তবায়ন যদি না করতে পারি তাহলে সেটি একটি ব্যর্থতা। তাই আমি আশা করবো আপনারা আপনাদের দায়িত্ব ও বুদ্ধি দিয়ে গণতন্ত্র ও নির্বাচনের যুদ্ধ সফল করবেন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...