সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বিভিন্ন দেশে ৪৭২ বাংলাদেশির মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০৮, | ১৯:০৪:৪৮ |

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে ৪৭২ বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে।

পরিসংখ্যানে প্রকাশ, কেবল যুক্তরাষ্ট্রেই করোনায় অন্তত ২৩৪ বাংলাদেশির মৃত্যু হয়। বিদেশে বাংলাদেশি মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
তবে আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আর কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ১২৩ বাংলাদেশি।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৬৫ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ১৫ জন, ইতালিতে ৮, কানাডায় ৭, স্পেনে ৫, কাতারে ৪, কুয়েতে ৩, সুইডেনে ২, লিবিয়ায় ১, ফ্রান্সে ১, পর্তুগালে ১, গাম্বিয়ায় ১, দক্ষিণ আফ্রিকায় ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..