সর্বশেষ :
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

জাতিসংঘের সামাজিক উন্নয়ন কমিশনের সদস্য নির্বাচিত হল বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-১৫, | ০৮:৩৪:৪২ |

বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২৩-২৭ মেয়াদে জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশনের (সিসক্ডি) সদস্য নির্বাচিত হয়েছে।

জাতিসংঘ সদর দপ্তরে গত বুধবার অনুষ্ঠিত ইকোসক ম্যানেজমেন্ট বৈঠকে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সিসক্ডি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) একটি সহযোগী প্রতিষ্ঠান। কমিশনে বাংলাদেশ ছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ভারত ও সৌদি আরব নির্বাচিত হয়েছে।

সিসকি্‌ডের এই নির্বাচনের পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্যমোচন ও আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই নির্বাচন বাংলাদেশের অদম্য উন্নয়ন অগ্রযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতির বহিঃপ্রকাশ।

বাংলাদেশ সব সময়ই কমিশনের কাজকে অত্যন্ত গুরুত্ব দেয় উল্লেখ করে রাবাব ফাতিমা বলেন, ‘কমিশনের সদস্য হিসেবে আমরা আমাদের উত্তম অনুশীলনগুলো ভাগ করে নিয়ে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও বৃদ্ধি করার সর্বাত্মক প্রচেষ্টা চালাব।’

সামাজিক উন্নয়ন কমিশন জাতিসংঘের মূল সংস্থাগুলোর একটি, যা ইকোসককে সামাজিক নীতিবিষয়ক পরামর্শ প্রদান করে। প্রধান সামাজিক উন্নয়ন বিষয়গুলোর ফলোআপ করে। এ কমিশন ৪৬ সদস্য নিয়ে গঠিত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...