সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মে থেকেই শাহজালালে রাতের ফ্লাইট চলবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-১৪, | ০৮:১৪:২৪ |

সংস্কার কাজের জন্য গত ১০ ডিসেম্বর থেকে আগামী ১০ জুন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যাওয়ায় আগামী মে মাস থেকে রাতের ফ্লাইট চালু হচ্ছে।

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক। রাতে ফ্লাইট বন্ধ রাখায় দিনে বিমানবন্দরে বাড়তি চাপ তৈরি হয়। এতে নানা রকম ভোগান্তি পড়েন যাত্রীরা।

ফ্লাইট চালুর বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে। জুনে শেষ হওয়ার কথা থাকলেও এক মাস আগে এপ্রিলে শেষ হচ্ছে। আমরা মে মাসের শুরুর দিকে আবার রাতের ফ্লাইট চালু করতে পারবো।

রানওয়েতে উড়োজাহাজের অপেক্ষার সময় কমাতে হাইস্পিড ট্যাক্সিওয়ের নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..