✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নওগাঁয় নদীতে ডুবে কিশোরের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৭, | ০৫:৩৯:৫৫ |

নওগাঁর মান্দা উপজেলায় নদী থেকে সিদ্দিকুর রহমান (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বিকেল ৫টার দিকে উপজেলার চকশৈল্যা বাজার সংলগ্ন ফকির্নি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিদ্দিকুর রহমান উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিল এবং সাঁতার জানত না।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, সিদ্দিকুরকে দুপুর ১২টার দিকে চকশৈল্যা বাজার এলাকার ব্রিজের ওপর ঘোরাঘুরি করতে দেখা যায়। হঠাৎ করে সে নদীতে লাফ দেয়। পরে পানিতে তলিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে। অভিযানের নেতৃত্ব দেন রাজশাহী ফায়ার সার্ভিস ডুবুরি দলের ইনচার্জ মতিউর রহমান।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিউর রহমান বলেন, রাজশাহী ফায়ার সার্ভিস ডুবুরি দলের অভিযানে উদ্ধার হওয়া মরদেহ স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..