✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নাতনিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দাদির মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৭, | ০৪:৫৩:১৮ |
ভাঙ্গায় পানিতে ডুবে যাওয়া নাতি মিথিলা (৬) কে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবেই দাদি আঁখি বেগম (৬২) এর মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তুজারপুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রব শেখের স্ত্রী। রোববার (১৭ আগষ্ট) দুপুর ২টার দিকে এলাকাবাসী পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তুজারপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও তুজারপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তানভীর মাতুব্বর বলেন, রবিবার দুপুর ১ টার দিকে আঁখি বেগম (৬২) তার নাতনি ( ছেলের মেয়ে) মিথিলাকে নিয়ে বাড়ির অদূরে পুকুরে গোসল করতে যায়। বর্ষা মৌসুম হওয়ায়  ওই পুকুরের  পানি মাঠের পানির সাথে একাকার হয়ে গিয়েছে। এ জন্য পানিতে সামান্য স্রোত ছিলো। স্রোতে নাতনি মিথিলা তলিয়ে গেলে দাদি আঁখি বেগম তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যান। এ সময় এলাকাবাসী বেশ কয়েকজন উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এ সময় মিথিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু দাদি আঁখি বেগমকে প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি এক ছেলে ও দুই মেয়ের মা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..