✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সকালের বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, যানজটে দুর্ভোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৭, | ০৩:০৪:৫৪ |

সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীবাসির সকালটা শুরু হয়েছে বৃষ্টিতে ভিজে। রোববার (১৭ আগস্ট) সকালে রাস্তায় নেমেই বৃষ্টির ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।

রাজধানীতে ভোর থেকে ঘণ্টাখানেকের বৃষ্টি নগরীতে শীতল পরশ বুলিয়ে যায়। তবে টানা বৃষ্টির কারণে মিরপুর-শেওরাপাড়াসহ বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা।

অফিসগামী মানুষের পাশাপাশি এইচএসসি পরীক্ষার্থীদের বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাতে হয়। যানবাহনের ধীরগতির ফলে বিভিন্ন রাস্তায় ছিলো তীব্র যানজট।

এ সময় রিকশা, অটোরিকশা, সিএনজি চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেবার অভিযোগ তোলেন যাত্রীরা। যানজটের কবলে পড়ে পায়ে হেঁটে গন্তব্যে পোঁছানোর চেষ্টা করেন অনেকেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..