সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

যে বাজারে দুই ঘণ্টায় সাড়ে তিন লাখ টাকার দুধ বিক্রি হয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১২, | ১৩:৫০:২৬ |

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে প্রতিদিন সকাল থেকে শুরু হয় এক অন্যরকম দুধের বাজার। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মাত্র দুই ঘণ্টায় বিক্রি হয় প্রায় সাড়ে তিন লাখ টাকার দেশীয় জাতের দুধ। প্রতিদিন ৮০ থেকে ৯০ মণ দুধ বিক্রি হয় এ বাজারে।

 

বাজারে সকাল হতেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন খামারি ও দেশীয় দুধ বিক্রেতারা। তাদের কাছ থেকে দুধ কিনতে ভিড় করেন স্থানীয় মিষ্টির দোকানদার, সাধারণ ক্রেতা এবং দূর-দূরান্ত থেকে আসা পাইকাররা। বাজারে দুধের দাম ওঠানামা করে- কখনো লিটারপ্রতি ৭০ টাকা, আবার কখনো ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত বিক্রি হয়।

দুধ বিক্রেতারা জানান, সাচার বাজার কচুয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী বাজার। এখানে দুধ বিক্রির জন্য কোনো নির্দিষ্ট স্থান না থাকায় প্রতিদিন তাদের অস্থায়ীভাবে বাজারের মধ্যভাগে দাঁড়িয়ে দুধ বিক্রি করতে হয়। তবুও প্রতিদিন প্রায় সব দুধ শেষ হয়ে যায়। বিশেষ করে স্থানীয় মিষ্টি ব্যবসায়ীদের কাছে দুধের চাহিদা বেশি।

খামারিরা বলেন, প্রতিদিন খামার থেকে ২০ থেকে ৩০ কেজি দুধ নিয়ে এ বাজারে আসি। সকালে লাইনে দাঁড়িয়ে বিক্রি করতে হয়, তবে ক্রেতার অভাব নেই। দুধ শেষ না হওয়া পর্যন্ত বিক্রি চলতেই থাকে।

সাচার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মজুমদার বলেন, সাচার বাজার অর্থনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ বাজার। প্রতিদিন প্রচুর দুধ বিক্রি হয়। দুধ বিক্রেতাদের সুবিধার্থে বাজারে নির্দিষ্ট একটি শেড নির্ধারণের পরিকল্পনা রয়েছে, যাতে তারা স্থায়ীভাবে দুধ বিক্রি করতে পারেন।

সাচার ইউপি প্রশাসক মো. জহিরুল ইসলাম জানান, দেশীয় দুধের জন্য সাচার বাজার বহু দিন ধরে বিখ্যাত। এ বাজারের দুধ ব্যবসায়ীদের দুধ বিক্রির জন্য স্থায়ী সেটের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..