✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১২, | ১৩:১৬:১৩ |

রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে সালেহা বেওয়া (৭৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি নগরীর রাজপাড়া থানার হড়গ্রাম পূর্ব পাড়ার মৃত নুইমদ্দিনের মেয়ে।

সোমবার (১২ মে) সকাল আনুমানিক ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার কোর্ট স্টেশন সংলগ্ন মহিষ বাথান রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বৃদ্ধা মহিলা রেলের জায়গাতেই থাকতেন। বয়সের কারণে কানে কম শুনতেন। যে কারণে লাইনের পাশে বসে থাকলেও ট্রেনের হুইসেল শুনতে পান নি। সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ইশ্বরদী মেইল লোকাল ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে তাকে ধাক্কা দেয়।

এতে মাথায় গুরুতর জখম হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্বজনদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..