সর্বশেষ :
রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা শাহবাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ফুল বিক্রেতা নারীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু মে থেকে : পরিবেশমন্ত্রী এনআইডি সংশোধনে নতুন নিয়ম : সব আবেদন যাবে ডিজির কাছে ১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচির সর্বোচ্চটা দৃশ্যমান হবে সচিবালয়েই অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাজ সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল ইসি চাঁদাবাজি-দখলবাজির তথ্য জানতে ওয়েবসাইট খুললেন মির্জা ফখরুল

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৩, | ১২:০১:৩৭ |

সৌদি আরবে ডেলিভারি করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমরান হোসেন (২৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, রোববার জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের ৪নং ওয়ার্ডের মিয়াজান ফরাজী বাড়ির নুর নবীর ছেলে। তার বাবা বিরাহীম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন হিসেবে কর্মরত।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ইমরান হোসেন হাংগার স্টেশন নামে একটি কোম্পানিতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত ছিলেন। রোববার জেদ্দার একটি এলাকায় ফুড ডেলিভারি দিতে গিয়ে ট্রাকচাপায় গুরুতর আহত হন। পরে জেদ্দায় অবস্থিত একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

ইমরানের বাবা নুর নবী বলেন, সংসারের হাল ধরতে এবং ভালো একটি ভবিষ্যতের আশায় গত বছর আমার একমাত্র ছেলেকে সৌদি আরব পাঠাই। কিন্তু আজ তাকে হারালাম। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার ছেলের মরদেহ দ্রুত দেশে আনতে যেন সহায়তা করেন।

কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে পরিবার ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইমরান সৌদি গিয়েছে এক বছর হলো। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছলে সবাই কান্নায় ভেঙে পড়েন। মরদেহ দ্রুত আনার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ অব্যাহত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...