✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাঙামাটিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৪, | ১১:১৪:১০ |

রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে তানজিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া চৌদ্দ নম্বর বিলে কৃষি জমিতে কাজ শেষে বাসায় ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।

তানজিনা মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ৮নং ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী।

পরিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মত আজও বিলে কাজ করতে যান তানজিনা। দুপুরে আকাশের অবস্থা খারাপ দেখে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে সঙ্গে বজ্রপাত হয়, তখনি তিনি অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত স্বরজিৎ দেব বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। আমাদের পুলিশ কাজ করছে। পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

-রাঙামাটি প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..