সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১২, | ১১:০৭:৫৭ |

মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজটে দুর্ভোগ পোহান যাত্রীরা। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত এ যানজট লেগেছিল।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা মহাসসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

ঢাকামুখী একটি ট্রাকের চালক আব্দুর রহমান বলেন, মেঘনা সেতু পার হওয়ার পর থেকে যানজট পেয়েছি। কি কারণে যানজট তা জানি না।

বাস চালক কুরবান আলী বলেন, জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে ঘণ্টাখানেক সময় লেগে গেল। জানি না কতক্ষণে গন্তব্যে পৌঁছাতে পারব।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনা কবলিত এবং বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরানোর কার্যক্রম চলছে। ধীরগতিতে যানবাহন চলছে, শীঘ্রই যান চলাচল স্বাভাবিক হবে’।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..