সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই জাতীয় নির্বাচন: সিইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১১, | ১০:৩৭:৫৪ |

নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। শনিবার (জানুয়ারি) সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রবাসী ভোটার অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তবে প্রক্রিয়া শুরু হওয়ায় সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে।

এ এম এম নাসির উদ্দিন জানান, জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেবে ইসি। তবে নীতিমালার ভিত্তিতে সবার সুন্দরভাবে কাজ করা জরুরি। তিনি বলেন, বিগত দিনে ভোটার আইডি সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..