সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

গাজীপুরে সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৬, | ১০:৩৪:৪২ |

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হারডি কারখানার শ্রমিকরা এ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রায় চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল ও জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েছেন এই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।

নাওজোড় হাইওয়ে থানার ওসি মো. রইস উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে দুই মাসের বেতনের দাবিতে চন্দ্রায় হারডি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় আমরা গাড়িগুলোকে ডাইভারশন দেওয়ার পরিকল্পনা করছি। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..