✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

লন্ডনে খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৮, | ১০:২১:২৪ |

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছানো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ‍্যের বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান। বুধবার ( ৮ জানুয়ারি) দুপুর ২টা ৫৮ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুবুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। সেখানে উপস্থিত ছিলেন দলটির নেতাকর্মীরা।

যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে বলে জানা যায়। কিছুদিন চিকিৎসার পর তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে নেওয়ার কথা রয়েছে।

এর আগ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেন।

মঙ্গলবার রাত ৮টার কিছু সময় পর তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। সেসময় তার গাড়িবহরের পাশে ছিল নেতাকর্মীদের ভিড়। তাকে বিদায় জানানোর জন্য পথে পথে নেতাকর্মীদের ঢল নেমেছিল।

দেশে ফেরার পথে ওমরাহ পালন করতে পারেন বেগম জিয়া। সবশেষ তিনি লন্ডন যান ২০১৭ সালের জুলাই মাসে। দীর্ঘ সাড়ে সাত বছর পর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান ও তার পরিবার। খালেদা জিয়ার এই সফরে সাত চিকিৎসকসহ লন্ডন গিয়েছেন ১৫ জন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..