✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দু’গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৬, | ০৯:৫৫:১৫ |

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়ন নির্বাচনি আসন বিন্যাস নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ও কমেন্ট করাকে কেন্দ্র করে গত তিনদিন আগে অক্ষি গোষ্ঠীর দানা মিয়া গত বুধবার রাতের অন্ধকারে আরজু মিয়া (৭০) ও তার মেয়ে আকলিমা বেগমকে মারধর করে।

এরই জেরে শনিবার সকালে অক্ষি গোষ্ঠী ও পাঠান গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে আহতরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..