সর্বশেষ :
রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা শাহবাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ফুল বিক্রেতা নারীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু মে থেকে : পরিবেশমন্ত্রী এনআইডি সংশোধনে নতুন নিয়ম : সব আবেদন যাবে ডিজির কাছে ১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচির সর্বোচ্চটা দৃশ্যমান হবে সচিবালয়েই অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাজ সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল ইসি চাঁদাবাজি-দখলবাজির তথ্য জানতে ওয়েবসাইট খুললেন মির্জা ফখরুল

গাজায় গণহত্যা: ইসরাইলের বিরুদ্ধে মামলায় যুক্ত হলো আয়ারল্যান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৮, | ০৯:২৯:৪১ |

গাজায় গণহত্যা চালানোয় ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগ দিয়েছে আয়ারল্যান্ড। মঙ্গলবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক বিচার আদালতের এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসসের।

গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে (আই.সি.জে) মামলাটি করে দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ড বেশ কয়েক মাস ধরে এই মামলায় যুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানিয়ে আসছিল। সোমবার ( ৬ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দেশটি যুক্ত হয় মামলায়।

আদালত মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ‘আয়ারল্যান্ড, আদালতের সংবিধির ৬৩ অনুচ্ছেদ অনুসারে গাজা উপত্যকায় গণহত্যার অপরাধের প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের আবেদন সংক্রান্ত মামলায় যুক্ত হওয়ার ঘোষণা আদালতের রেজিস্ট্রিতে দাখিল করেছে।

গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরাইলকে অভিযুক্ত করে ২০২৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আই.সি.জে) মামলা করে দক্ষিণ আফ্রিকা। ইসরাইল দৃঢ়ভাবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে দক্ষিণ আফ্রিকার মামলাটিকে ‘আদালতের ঘৃণ্য এবং অবমাননাকর অপব্যবহার’ হিসাবে বর্ণনা করেছে।

২০২৪ সালের জানুয়ারিতে একটি প্রাথমিক রায়ে, আদালত ইসরাইলকে গাজায় তাদের হামলা থামানোর নির্দেশ দেন। এছাড়া মে মাসে দেশটিকে দক্ষিণ গাজার রাফাহ শহরে তার সামরিক আক্রমণ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন আদালত।

এই মামলায় আয়ার‌ল্যান্ডের যোগ দেওয়ার বিষয়টি প্রত্যাশিতই ছিল। গত মাসে, দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এই মামলায় যুক্তি দাখিল করার একটি পরিকল্পনা অনুমোদন করে সরকার। এছাড়া এক সপ্তাহের মধ্যে এটি নেদারল্যান্ডের হেগে করা হবে বলেও জানানো হয়।

গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসনের কারণে ফিলিস্তিনি জনগণকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেখামামলায় যুক্ত হওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রতি আয়ারল্যান্ডের দীর্ঘস্থায়ী সমর্থন প্রতিফলিত হয়েছে।

গত মাসে আয়ারল্যান্ডের এই পদক্ষেপকে আইরিশ সরকারের চরম ইসরাইল-বিরোধী নীতি উল্লেখ করে ইসরাইল ঘোষণা করে যে, তারা ডাবলিনে তাদের দূতাবাস বন্ধ করে দেবে। তবে ইসরাইলি কর্মকর্তারা বলেছেন, এই পদক্ষেপের অর্থ এই নয় যে ইসরাইল আয়ারল্যান্ডের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে।নে তীব্র মানবিক বিপর্যয়সহ অন্তত ৪৪,০০০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ। এছাড়া বাস্তুচ্যুত কয়েক লাখ।



শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...