✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইইউ’র চিঠির জবাব দিয়েছেন সিইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৯-২৪, | ০৯:১৯:৫৯ |

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন। এমন চিঠির জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব খান রবিবার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা জানান। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণে একটি ছোট দল হলেও পাঠাবে বলে মনে করেন সিইসি।

তিনি বলেন, সিইসি চিঠিতে বলেছেন, নির্বাচন কমিশন সরকার ও অন্যদের কাছ থেকে যেভাবে সহায়তা পাচ্ছে, এটি অব্যাহত থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সক্ষম হবে।

চিঠিতে বলা হয়েছে, ‘আমি আপনাদের নিশ্চিত করতে চাই, নির্বাচন কমিশন সরকারের কাছ থেকে তাদের চাহিদামতো সহযোগিতা পেয়েছে। অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে। সরকারও বারবার তাদের প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরছে।

চিঠিতে সিইসি বলেন, নির্বাচনে যত বেশি দেশি-বিদেশি পর্যবেক্ষক থাকবে, নির্বাচন তত বেশি স্বচ্ছ হবে এবং সবার ওপর এক ধরনের চাপ থাকবে। দেশে-বিদেশে নির্বাচনের গ্রহণযোগ্যতাও এতে বাড়বে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..