✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশ-যাত্রার ফয়সালা ২০২৫ সালে: গোলাম পরওয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৭, | ০৯:০৪:১০ |

বাংলাদেশ পুনরায় ফ্যাসিবাদের কবলে পড়বে নাকি কল্যাণ রাষ্ট্র হওয়ার যাত্রা শুরু করবে সেই ফয়সালা ২০২৫ সালে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ২০২৫ সাল শুরু হলো। বাংলাদেশের সমাজ, রাজনীতি ও ইকামতে দ্বীনের আন্দোলনের জন্য ২০২৫ সাল টার্নিং পয়েন্ট।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি যে তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কি না, নাকি নতুন কোনো নৈরাজ্য আবার পিছিয়ে দেবে, সেই ফয়সালার বছর হচ্ছে ২০২৫ সাল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জেলা পর্যায়ের ইমাম ও খতিবদের সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন তিনি।

জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা বলেন, ইমাম ও খতিবরা যেখানে থাকবো, এই লক্ষ্যটাকে আমরা সামনে রাখবো। যাতে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়। তারপর আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হবে, যার ভিত্তি হবে কুরআন।

এ সময় ইসলামি বক্তাদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, অনলাইন- ইউটিউব মাধ্যমগুলোতে চটকদার উপস্থাপনের মাধ্যমে ওয়াজ মাহফিলের গুরুত্ব হালকা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..