✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিচার বিভাগ প্রজাতন্ত্রের হৃৎপিণ্ড: প্রধান বিচারপতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৮-৩১, | ০৮:৫৬:২২ |

‘বিচার বিভাগ প্রজাতন্ত্রের হৃৎপিণ্ড’ উল্লেখ করে বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, ‘বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে ব্যর্থ হলে জাতিকে খারাপ সময়ের জন্য অপেক্ষা করতে হবে।’

বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের এজলাস কক্ষে তাকে দেওয়া বিদায়ী সংবর্ধনার সময় এসব কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘মানুষ শাসন বিভাগ ও আইন বিভাগের প্রতি আস্থা হারাতে পারে।

কিন্তু বিচার বিভাগের প্রতি আস্থা হারালে ওই জাতিকে খারাপ সময়ের জন্য, খারাপ দিনের জন্য অপেক্ষা করতে হবে।’
তিনি বলেন, ‘বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকারের রক্ষক। সংবিধানের রক্ষক। তাই বিচারকদের সাহসী ও সুবিচারক হতে হবে।

এর আগে, প্রধান বিচারপতিকে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাচ্ছেন আগামী ২৫ সেপ্টেম্বর। কিন্তু ওই সময় সুপ্রিম কোর্টের শরৎকালীন অবকাশ (ছুটি) থাকায় আজই বিচারক হিসেবে শেষ দিনের মতো এজলাসে বসবেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, ২০২১ সালের ৩১ ডিসেম্বর বঙ্গভবনে শপথ গ্রহণের মধ্যমে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..