✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ঋষি কাপুর মারা গেছেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-৩০, | ১২:২৬:০০ |

বলিউড অভিনেতা ঋষি কাপুর আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন। গুরুতর অসুস্থ হলে বুধবার (২৯ এপ্রিল) ভোরে তাকে মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

নিউ ইয়র্কে এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের চিকিত্সা করিয়ে গত বছরের সেপ্টেম্বরে ভারতে ফেরেন বর্ষীয়ান এই বলিউড অভিনেতা।

কিছুদিন আগে দিল্লিতে দূষণের জন্য ফুসফুসে সংক্রমণ হওয়ায়, মুম্বাইয়ের এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল ঋষি কাপুরকে। সেসময় দিল্লিতে শুটিং করছিলেন ঋষি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..