সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সচিবালয়ে অগ্নিকাণ্ড ষড়যন্ত্রের অংশ: রিজভী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৮, | ০৮:০৩:১৯ |

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারের প্রেতাত্মারা সচিবালয়সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দফতরগুলোতে ঘাপটি মেরে আছে। সচিবালয়ে অগ্নিকাণ্ড ষড়যন্ত্রের একটি অংশ। সেই ষড়যন্ত্র রুখে দিতে জীবন দিয়েছে সোহানুর জামান নয়ন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়ায় এলাকায় নিহত নয়নের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রিজভী বলেন, পরাজিত স্বৈরাচারের অনেক দোসর এখনও দেশে রয়েছে। তারা আমলাতন্ত্রসহ সবক্ষেত্রে ঘাপটি মেরে আছে। আর তাদের ষড়যন্ত্র ঠেকাতে গিয়ে জীবন দিচ্ছে সোহানুর জামান নয়নের মত তরুণরা।

রিজভী আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে। সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইল ছিল সেখানে। শেখ হাসিনার পাচার করা টাকার গুরুত্বপূর্ণ নথিগুলো ধ্বংস করার একটি অপচেষ্টা এটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..