✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা, যমুনা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৪, | ০৫:৫৮:১৯ |

স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে যমুনা সেতু পশ্চিমপাড়ে মহাসড়ক অবরোধ করা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট পর অবরোধ তুলে নিয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে শুরু হওয়া অবরোধ দুপুর ১টা ১০ মিনিটে তুলে নেওয়া হয়। এর ফলে ঢাকা-উত্তরবঙ্গ সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করেছে।

যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অবরোধ চলাকালে কোনো ধরনেুর অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা।

এর আগে একই দাবিতে গতকাল রেলপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা। চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ, মানববন্ধন, প্রতীকী ক্লাস ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে দাবির প্রতি নজর কাড়ার চেষ্টা চালিয়ে আসছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..