✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফেব্রুয়ারিতেই যেন নির্বাচন হয়, সতর্ক থাকতে হবে : দুদু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৪, | ০৫:২৪:৫৬ |

আগামী বছরের ফেব্রুয়ারিতেই যেন নির্বাচন হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংস্কার, বিচার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়টিকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, সদিচ্ছা থাকলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। তবে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে সরকার ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে, তাই ফেব্রুয়ারিতেই যেন নির্বাচন হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

যারা নির্বাচন নিয়ে টালবাহানা করছেন তারা ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চান বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..