সর্বশেষ :
রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা শাহবাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ফুল বিক্রেতা নারীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু মে থেকে : পরিবেশমন্ত্রী এনআইডি সংশোধনে নতুন নিয়ম : সব আবেদন যাবে ডিজির কাছে ১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচির সর্বোচ্চটা দৃশ্যমান হবে সচিবালয়েই অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাজ সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল ইসি চাঁদাবাজি-দখলবাজির তথ্য জানতে ওয়েবসাইট খুললেন মির্জা ফখরুল

শূন্যে এলোপাতাড়ি গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করাচিতে, নিহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৪, | ০৫:০৯:১৩ |

পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনকালে বেপরোয়া আকাশে গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন একজন প্রবীণ নাগরিক ও ৮ বছরের এক কন্যাশিশু। আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। খবর জিও নিউজ এর। এ ঘটনাকে “বেপরোয়া ও বিপজ্জনক” বলে আখ্যায়িত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ঘটনাগুলো শহরের বিভিন্ন এলাকায় ঘটে। আজিজাবাদে একটি “বেপরোয়া গুলিতে ৮ বছরের এক মেয়ে নিহত হয় এবং কোরাঙ্গিতে স্টিফেন নামে এক ব্যক্তি মারা যান। শহরজুড়ে অন্তত ৬৪ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানায় জিও নিউজ।

উদ্ধার কর্মকর্তারা জানান, স্বাধীনতা দিবসে আনন্দ উদযাপনের নামে আকাশে গুলি চালানো বিপজ্জনক ও প্রাণঘাতী। তারা নাগরিকদের নিরাপদ উপায়ে দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যারা এই গুলিবর্ষণে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এআরওয়াই নিউজ প্রাপ্ত এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতেই করাচিতে গুলিবর্ষণ ঘটনায় অন্তত ৪২ জন নিহত হয়, যাদের মধ্যে ৫ জন নারীও ছিলেন। এছাড়া ঐ মাসে ২৩৩ জন আহত হন, যাদের মধ্যে ৫ জন নারীও রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, জানুয়ারিতে ডাকাতি প্রতিরোধের সময় গুলিবর্ষণে ৫ জন নিহত হয় এবং অনেকে গুলিবিদ্ধ হন। অন্যান্য ঘটনায় ভুলবশত গুলিবিদ্ধ হয়ে প্রাণহানি ঘটে। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতা, মতবিরোধ, ডাকাতি প্রতিরোধ ও বেপরোয়া ফায়ারিং এসব ঘটনার জন্য দায়ী।

এছাড়া চিপা ফাউন্ডেশন জানায়, জানুয়ারিতে করাচিতে সড়ক দুর্ঘটনায় ৫২৮ জন আহত এবং ৩৬ জন নিহত হয়। ডাকাতি প্রতিরোধের ঘটনায় আরও ৩ জন নিহত ও ১৫ জন আহত হন।

সূত্র: খালিজ টাইমস


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...