✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এক কেন্দ্রে ৭ পরীক্ষার্থী, ৫ জনই বহিষ্কার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৬, | ১৩:২৯:০১ |

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ফাজিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় নকলের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। মোট সাতজন পরীক্ষার্থীর মধ্যে পাঁচজনকে নকলের অভিযোগে বহিষ্কার করা হয়।

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল ইসলাম নিজ গাড়ি রেখে হেঁটে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন। তিনি সরেজমিনে নকলের ঘটনা নিশ্চিত হওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে অভিযুক্ত পরীক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল ইসলাম বলেন, ওই কেন্দ্রে মাত্র ৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলেন। সার্চ করে ৫ জনের কাছে নকল পাওয়া যায়। তাই এদেরকে বহিষ্কার করা হয়েছে।

ফাজিল মাদরাসার কেন্দ্রসচিব মো. সাদিকুল ইসলাম বলেন, পরীক্ষার্থী সংখ্যা কম হওয়ায় ওই কক্ষে দুজন শিক্ষক নিয়োজিত ছিলেন। তাদের অসতর্ক মুহূর্তেই নকলের ঘটনা ঘটে।

-সিরাজগঞ্জ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..